
কাঁচা হলুদ সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি। এটি এমন এক প্রাকৃতিক উপাদান যা বিভিন্ন রকম স্বাস্থ্যগত সুরক্ষার জন্য বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কাঁচা হলুদে রয়েছে কারকিউমিন নামক একটি উপাদান, যা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ক্ষত/কাটা সারাতে, হজমশক্তি উন্নত করতে এবং ত্বকের বিভিন্ন রবম সমস্যা সমাধানে কাঁচা হলুদ খুব ভালো ভুমিকা রাখতে পারে।
কাঁচা হলুদের উল্লেখযোগ্য কিছু বিশেষ গুণাবলী নিচে দেওয়া হলো-
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি-
কাঁচা হলুদে থাকা ”কারকিউমিন”, যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে । এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে থাকে।
ত্বকের যত্নে–
কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বিভিন্ন চর্মরোগ যেমন- ব্রণ, ফুসকুড়ি, এলার্জি, এবং র্যাশের সমস্যা কমাতে খুব ভালো সাহায্য করে । এটি প্রাকৃতিক/ন্যাচারাল অ্যান্টিসেপটিক (সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করা) হিসাবেও কাজ করে থাকে।
ব্যথা /প্রদাহ কমায়-
কাঁচা হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যাগুলির জন্য উপকারী।
লিভার সুরক্ষায় কার্যকরী-
হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, বিভিন্ন প্রকার ক্ষতিকর প্রভাব থেকে লিভারকে রক্ষা করে থাকে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে-
কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে, কাঁচা হলুদ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভালো সাহায়তা করতে পারে।
হজমশক্তি উন্নত করে
কাঁচা হলুদ হজম প্রক্রিয়াকে উন্নত করে। এতে গ্যাস্ট্রো-প্রটেক্টিভ গুণাবলী উপস্থিত থাাকয় নানাবিধ পেটের সমস্যা, যেমন- বদহজম, অ্যাসিডিটি, এবং গ্যাস এর সমস্যা কমাতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন-
ক) খালি পেটে এক টুকরা কাঁচা হলুদ খেলে উপকার পাওয়া যায়।
খ) হলুদ চাঁ/Turmeric Tea করে খাওয়া যায়। খালি পেটে খেলে বেশি ফল পাওয়া যায়। হলুদ চাঁ রেসিপি দেখুন
গ) কাঁচা হলুদ বেটে বা গুঁড়ো করে বিভিন্ন পদের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে।
ঘ) ত্বকের যত্নে ফেসপ্যাক বা মাস্ক হিসেবেও কাঁচা হলুদ ব্যবহার করা যায়
সতর্কতা-
প্রথমত যদি কারো হলুদে এলার্জি থাকে,তাদের এটি ব্যবহার করা উচিত নয়। এবং গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
