Hotline: +880 1320760758
benefits of dry frouits, drifood, drifrouit, kismis

কিসমিস এর স্বাস্থ্যগত উপকারিতা

ড্রাই ফ্রুট বা শুকনো ফলের মধ্যে অন্যতম পরিচিত হলো কিশমিশ।রান্নায় কিশমিশ দিলে খাবারের স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। অনেকে আবার এমনিতেও কিশমিশ খান। স্বাস্থ্য সচেতনদের অনেকেই আবার কিশমিশ ভেজানো পানি পান করে থাকেন।

আমাদের কাছে কিশমিশ অনেক পরিচিত হলেও এর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। এথানে আমরা কিশমিশ খাওয়ার কিছু স্বাস্থ্যগত উপকারিতা জানবো-

রক্তসল্পতায় উপকারী

কিশমিশে রিয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি-কমপ্লেক্স যা রক্তসল্পতা কাটিয়ে উঠতে সাহায্য করে। এছাড়াও কিশমিশে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে থাকে।

হজমে সহায়ক

কিশমিশ এ ফাইবার থাকে, যা পানির উপস্থিতিতে ফুলে উঠে। আর এগুলো পেটে রেচক প্রভাব দেয়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এ ছাড়াও প্রতিদিন কিশমিশ খেলে তা অন্ত্রের চলাচলকে নিয়মিত রাখে এবং এতে থাকা ফাইবারগুলো বিষাক্ত পদার্থ ও বর্জ্য পদার্থকে সিস্টেমের বাইরে রাখতেও সাহায্য করে থাকে।

গ্যাস্ট্রিক কমায়

কিশমিশের মধ্যে ভালো মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। যা অ্যাসিডিটি কমাতে সাহায়তা করে থাকে। আর এ ছাড়াও টক্সিন অপসারণ করে থাকে একং আর্থ্রাইটিস, গাউট, কিডনিতে পাথর ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধেও সহায়তা করে থাকে।

ত্বকের জন্য উপকারী

কিশমিশ মানুষের ত্বককে ভেতর থেকে রক্ষা করে ত্বককের কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে। এবং কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ, কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি থেকে ফ্রি র্যাডিকেলগুলোকে বাধা দেয়। এ কারণে এটি বার্ধক্যের লক্ষণ যেমন বলি, সূক্ষ্ম রেখা এবং ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা বিলম্ব করতে সাহায়তা করে থাকে।

দৃষ্টিশক্তি উন্নত করে

কিসমিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলি আপনার বয়সের সাথে সাথে ম্যাকুলার অবক্ষয় এবং ছানি পড়ার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।

হাড়ে পুষ্টি যোগায়

কিশমিশ ক্যালশিয়াম সমৃদ্ধ একটি খাবার। বিশেষ করে ভেজানো কিশমিশ ক্যালশিয়ামের খুব ভালো উৎস। এ কারণে হাড়ের যত্ন নিতে কিশমিশের উপর ভরসা রাখতে পারেন। কিশমিশ খেলে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ হয়।

ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে

কিশমিশে ক্যাটেচিং নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে, যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

ওজন নিয়ন্ত্রণে রাখতে কিশমিশ ভালো বিকল্প হতে পারে। কিশমিশে রয়েছে ফাইবার, যা দীর্ঘ ক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে বার বার খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে।

যৌন স্বাস্থ্য বাড়ায়

শুষ্ক কিসমিসের অ্যামিনো অ্যাসিড আরজিনিন কামশক্তি বাড়াতে এবং যৌন কর্মক্ষমতা উন্নত করতে পরিচিত। নিয়মিত সেবন উন্নত যৌন স্বাস্থ্য এবং জীবনীশক্তিতে অবদান রাখতে পারে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

কিসমিস ভিজানো পানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায়তা করে থাকে। কিসমিসের প্রাকৃতিক শর্করা রক্তের প্রবাহে ধীরে ধীরে নির্গত হয়, যা রক্তে শর্করার মাত্রার আকস্মিক বৃদ্ধি রোধ করে থাকে।

কিসমিসের স্বাস্থ্য উপকারিতা অসংখ্য, আর তাই আমাদের উচিৎ নিয়মিত আমাদের খাবারের তালিকায় কিশমিশ রাখা।

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping